মেরুদণ্ড ও স্পাইন সমস্যা
দীর্ঘমেয়াদী কোমর ব্যথা (Back pain), ঘাড় ব্যথা (Neck pain), পিএলআইডি (PLID) বা ডিস্ক প্রল্যাপস এবং মেরুদণ্ডের যেকোনো জটিল ইনজুরির সঠিক নির্ণয় ও চিকিৎসা প্রদান করা হয়।
- মেরুদণ্ডের ডিস্ক ক্ষয় (Disc Degeneration)
- স্পাইনাল কর্ড ইনজুরি
- সায়াটিকা (Sciatica) বা নার্ভের ব্যথা
জয়েন্ট রিপ্লেসমেন্ট ও অস্টিওআর্থ্রাইটিস
বয়সজনিত হাড় ক্ষয়, হাঁটুর তীব্র ব্যথা এবং জয়েন্ট নষ্ট হয়ে যাওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক মানের জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি। রোগীকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।
- টোটাল নি রিপ্লেসমেন্ট (TKR)
- হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট (THR)
- অস্টিওআর্থ্রাইটিস ম্যানেজমেন্ট
ট্রমা ও হাড় ভাঙা (Fracture)
যে কোনো দুর্ঘটনাজনিত হাড় ভাঙা, স্পোর্টস ইনজুরি এবং লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার জরুরি ও আধুনিক চিকিৎসা। এও ট্রমা (নিউ দিল্লী) থেকে প্রাপ্ত উচ্চতর প্রশিক্ষণ দ্বারা বিশ্বমানের সেবা নিশ্চিত করা হয়।
- জটিল হাড় ভাঙা বা ফ্র্যাকচার সার্জারি
- স্পোর্টস ইনজুরি ও লিগামেন্ট রিপেয়ার
- অর্থোপেডিক ইমার্জেন্সি ম্যানেজমেন্ট